সাদ্দাম হোসাইন : মিয়ানমার হতে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বেপরোয়া যানবাহন চলাচলের কারণে স্থানীয় চালক এবং সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে হ্নীলার সাধারণ মানুষ ও চালকেরা। রোহিঙ্গা চালকদের নিয়ন্ত্রণের দাবী জানিয়েছে হ্নীলায় বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নিলে এসব রোহিঙ্গা চালকদের প্রতিহতের ঘোষণা দিয়েছে স্থানীয় চালকেরা।
হ্নীলা দমদমিয়া, জাদিমোরা, লেদা সড়কের টমটম সমিতির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কামাল হোছন লিখিত আবেদনে জানান, ২০১৭সালে রোহিঙ্গা নাগরিকেরা মানবিক আশ্রয় নেয় ২৭, ২৬, ২৫ ও ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। তারা সরকারী-বেসরকারী সংস্থা প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধাভোগের পরও নামে-বেনামে এবং কাগজপত্র জালিয়াতি করে সিএনজি,মাহিন্দ্রা,টমটম ও অটোরিক্সার মালিক বনে যায়। তারা এসব ক্যাম্প ছেড়ে হ্নীলার প্রত্যন্ত এলাকায় অবাধে চলাচলের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রাদি বহন করছে। যা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে প্রমানিত হয়েছে। এসব রোহিঙ্গাদের জন্য সড়কে স্থানীয় যানবাহন চালকেরা হয়রানির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভোগছে। এসব রোহিঙ্গারা আমাদের সড়কে বিনা বাঁধায় যানবাহন চালালেও তাদের ক্যাম্পে স্থানীয় চালকেরা প্রবেশ করতে গেলে নির্দিষ্ট অংকের টোকেন নিয়ে ঢুকতে হয়। যা স্থানীয় চালকদের নিয়ে কতিপয় সুবিধাভোগীদের বাণিজ্যের সামিল। তাই এসব কাগজপত্র বিহীন রোহিঙ্গা চালকদের ক্যাম্পের ভেতরে সীমাবদ্ধ রাখার আহবান জানিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ,স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দায়িত্বশীল সংস্থাসমুহের নিকট লিখিত আবেদন জানিয়েছেন। এই দাবী বাস্তবায়ন নাহলে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন সড়কে রোহিঙ্গা চালকদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন হ্নীলা ইউনিয়ন টমটম চালক সমবায় সমিতির সভাপতি আবুল হোছন আবু,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,হ্নীলা ষ্টেশন-মৌলভী বাজার রোডের টমটম চালক সমিতির সভাপতি দেলোয়ার হোছন ওরফে সোনা মিয়া,সাধারণ সম্পাদক সরওয়ার আলম,দমদমিয়া-লেদা রোডের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কামাল হোছন।
এলাকার সচেতনমহল জানান,করোনাকালীন সময়ে এলাকার অনেক জ্ঞানী-গুণী লোক অভাবের তাড়নায় সড়কে টমটম ও অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তার উপরে সরকারী-বেসরকারী সুবিধাভোগী রোহিঙ্গাদের যানবাহন শ্রমবাজার দখলমুক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করেছেন। ###
