কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে লবণ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ১০ হাজার পিচ ইয়াবা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।
বিজিবি ২ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাবরাং বাজারের কাছে লবণ মাঠে বিজিবি জওয়ানরা ধাওয়া করলে তারা ইয়াবার ব্যাগটি মাঠে ফেলে পালিয়ে যায়। পরে গননা করে ব্যাগে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দ ইয়াবা বিনষ্টের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
