ষড়যন্ত্রমূলক মামলায় হ্নীলার বশির মেম্বার জামিনে মুক্ত ; জনতার ভালবাসায় সিক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় একটি মারামারীর ঘটনায় বশির মেম্বারের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক হয়ে ১দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে স্থানীয় জনতার ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন।
গত ২০ জানুয়ারী সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহর আদালতে হ্নীলা মৌলভী বাজারে মারামারীর ঘটনায় দায়েরকৃত মামলায় কারারুদ্ধ হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদের পক্ষে এডভোকেট সলিমুল মোস্তফা, হেলাল এবং মনিরুল ইসলামের নেতৃত্বে একটি আইনজীবি প্যানেল জামিনের আবেদন করলে মহামান্য বিচারক বশির আহমদ মেম্বারের জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্ত হয়ে বশির আহমদ মেম্বার নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসলে স্থানীয় গরীব-মেহনতি মানুষজন ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং প্রতিপক্ষের সাজানো ষড়যন্ত্রমূলক মামলায় জামিন প্রদান করায় বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় হ্নীলা মৌলভী বাজার উত্তর পাড়া ব্রীজের দক্ষিণ-পূর্ব পাশে নিজ জমিতে কর্মরত অবস্থায় প্রতিপক্ষের লোকজন বশির মেম্বারের উপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়। এরই জেরধরে প্রতিপক্ষ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বশির মেম্বারকে আটক করে হাজতে প্রেরণ করেন। পরে মহামান্য আদালত মেম্বারকে জামিন প্রদান করলে তিনি এলাকায় ফিরে জনতার ভালবাসায় সিক্ত হন। ###