বিশেষ প্রতিবেদক : চকরিয়ায় ভোরে পুকুরে ধর্মীয় স্নান শেষে করে প্রধান সড়ক পার হয়ে বাড়ি আসার সময় দূরপাল্লার যানবাহন চাপায় একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছে এবং অপর ৩জন আহত হয়েছে। তম্মধ্যে দুইজন লাইফ সাপোর্টে রয়েছে।
জানা যায়, ৮ ফেব্রুয়ারী ভোরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট এলাকার গত ১০দিন আগে স্বর্গীয় ডাঃ সুরেশ চন্দ্র শীলের পরিবারের ছেলে ও স্বজনেরা মিলে একটি দল পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে প্রধান সড়ক অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি দূর পাল্লার বাসা তাদের চাপা দিলে ঘটনাস্থলে গত ১০দিন আগে মারা যাওয়া ডাঃ সুরেশ চন্দ্রশীলের ১ম পুত্র ডাঃ অনুপম শীল, ২য়পুত্র নিরূপ শীল, ৪র্থপুত্র দীপক শীল এবং ৫মপুত্র দীপক শীল ঘটনাস্থলে মারা যায়। আরো ৩জন মুমূর্ষ হয়ে পড়ে। তাদের মধ্যে দুইজন লাইফ সাপোর্টে রয়েছে রয়েছে বলে নিহতরে স্বজনেরা জানায়।
এই দূধর্ষ সড়ক দূঘর্টনার খবর পেয়ে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা্ ও মিডিয়া কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।
(বিস্তারিত আসছে।)
