সাবরাংয়ে দশ হাজার ইয়াবাসহ রবিউল আটক : গুচ্ছগ্রামের ইরফান পলাতক আসামী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের সাবরাংয়ে ৯ হাজার ৮৮২ পিচ ইয়াবাসহ এক পাচারকারী আটক করেছে বিজিবি। শনিবার বিকাল ৩টার দিকে নাজির পাড়া বিওপি ফাঁড়ীর নায়েব সুবেদার এনায়েত উল্লাহর নেতৃত্বে জওয়ানরা সাবরাং ইউনিয়নের পেন্ডল পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে।

এসময় সে শপিং ব্যাগে করে ইয়াবার চালানটি পাচারের জন্য টেকনাফে নিয়ে আসছিল। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

ধৃত পাচারকারী হচ্ছে সাবরাং সিকদার পাড়া এলাকার সোনা আলীর ছেলে রবিউল আলম(১৯)। ধৃত যুবককে ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ্য করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে জিজ্ঞাসাবাদে সে জানায় গুচ্ছগ্রামের জালালের ছেলে ইরফানের সহযোগীতায় সে ইয়াবাগুলো পাচার করছিল।

এ ঘটনায় ইরফানকে পলাতক আসামী করে রবিউলকে ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা রুজু করেছে বিজিবি।