বন জলবায়ু পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি জাফর আলম : জনপ্রতিনিধি ও পেশাজীবি সংগঠনের অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ সংসদীয় উল্লেখিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য জাফর আলম।
নবনির্বাচিত সংসদ সদস্য জাফর আলমকে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কমিটি ও কক্সবাজার জেলা সংশ্লিষ্ট বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় তিনি সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরীসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্থায়ী কমিটির আওতাধীন সকল কর্মকা- বাস্তবায়ন এবং সংসদ সদস্য হিসাবে আগামী দিনে নির্বাচনী এলাকা তথা চকরিয়া-পেকুয়াবাসির কল্যাণে সফলতার সাথে কাজ করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ জাফর আলম বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, দুই উপজেলার ২৫ ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, আইনজীবি, আলেম-ওলামা, দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ ও নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণ প্রমুখ।