হাফেজ আব্দুল্লাহ সানী, সাবরাং :
টেকনাফের সাবরাংয়ে একটি অশ্লীন নাচ-গানের আসর পন্ড করার খবর পাওয়া গেছে।
জানা যায়, সোমবার রাতে সাবরাং দক্ষিণ নয়াপাড়া এলাকায় উম্মুক্ত স্থানে একটি অশ্লীল নাচ-গানের আসর আয়োজন করে স্থানীয় একটি মহল।
খবর পেয়ে স্থানীয় লোকজন, আলেম সমাজ বিক্ষুদ্ধ হয়ে উঠে।
একপর্যায়ে খবর পেয়ে থানা পুলিশের এস অাই জয়নাল আবেদীন সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, শামসুল আলম মেম্বার, স্থানীয় নেতা-কর্মী, আলেম উলামাদের সাথে নিয়ে নাচ গানের আসরটি পন্ড করে দেন।
অভিযান পরিচালনাকারী এস আই জয়নাল আবেদীন জানান, একটি মহল অশ্লীল নাচ গানের আয়োজন করার খবর পেয়ে অভিযান চালিয়ে আসরটি পন্ড করে দেওয়া হয়।
