কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ টি চোরাই মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার ভোররাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় মোঃ তারেক, শাহরিয়ার ও নুরুল আমিন নামে ৩ জনকে আটক করা হয়। কক্সবাজার গোয়েন্দা পুলিশের ওসি,(ডিবি) শেখ মোহাম্মদ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
