সাগরে নিখোঁজের ২৪ ঘন্টা পর শাহপরীরদ্বীপে নাফ নদী হতে কিশোরের লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
সাগরে নিখোঁজের ২৪ ঘন্টা পর টেকনাফের শাহপরীরদ্বীপে মো. রুবেল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার আব্দু শুক্কুরের ছেলে। শনিবার দুপুর ১২টার দিকে শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া মৎস্য ঘাট সংলগ্ন নাফ নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা লাশটি উদ্ধার করে। পর স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক বিবেকানন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে রুবেল সহ কয়েক শিশু পশ্চিম পাড়া সৈকতের কাছে মমতাজ এর বাড়ীর সামনে ফুটবল খেলতে যায়। একপর্যায়ে ফুটবলটি সাগর সংলগ্ন সৈকতে সৃষ্টি হওয়া গর্তের পানিতে পড়ে গেলে রুবেল তা উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। এসময় অন্য শিশুরা তার পরিবারে খবর দিলে দিনভর খোঁজাখোঁজির পর তার খোঁজ মেলেনি। পরে শনিবার দুপুরে মিস্ত্রিপাড়া ঘাটে লাশটি ভেসে আসে। স্থানীয়রা ধারনা করছেন তার লাশ সাগরে ভেসে গিয়ে পড়ে জোয়ার ভাটায় নাফ নদীর মোহনায় চলে আসে।
স্থানীয় মহিলা মেম্বার ছেনুয়ারা বেগম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি কিছুটা অপ্রকৃতিস্থ ছিল বলে জানিয়েছে পরিবার। হয়তো ফুটবলের জন্য পানিতে নামলে ¯্রােতের টানে ভেসে যায়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, পুলিশ লাশ উদ্ধার করার পর পিতা মাতা সহ কারো কোন অভিযোগ না থাকায় এবং ¯্রােতে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনা হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোষ্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়।
এদিকে শনিবার বিকালে দাফনের পর নিহত কিশোরের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।