পালংখালী ফারিরবিল মাদ্রাসায় মন্ত্রী পরিষদ সচিবের মায়ের ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : উখিয়া পালংখালী ফারিরবিল আলিম মাদ্রাসায় মন্ত্রী পরিষদ সচিবের মা এবং শহীদ জননীর ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী সকাল ১১টায় পালংখালী ফারিরবিল আলিম মাদ্রাসা হলরোমে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের মাতা এবং শহীদ জননী মরহুমা আলমাছ খাতুনের ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। খতমে কোরআন শেষে দোয়া ও মিলাদ মাহফিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জমির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ মঞ্জুর। মরহুমার পরিবারের বিভিন্ন দিক এবং মরহুমার আতœার শান্তি কামনা করে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নুরুল বশর, আরবী প্রভাষক মৌলানা হোসাইন মুহাম্মদ জুলু, মৌলানা জামাল উদ্দিন, বাংলা প্রভাষক রাশেদ আনোয়ার, সহকারী শিক্ষক মৌলানা কবির আহমদ, মৌলানা আবুল মঞ্জুর, মাষ্টার জসিম উদ্দিন, মৌলানা আক্তার হোসাইন, মৌলানা ইমান শরীফ, মৌলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, শামীমা আক্তার, মৌলানা জাফর আলম,মোরশেদুল আলম প্রমুখ। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে মরহুমার আতœার শান্তি এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ###