টেকনাফে ই*য়া*বা*সহ দুই মা*দ*ক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা দিবালোকে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ৩রা আগস্ট সকাল সোয়া ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিএসসি) ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় মাদক কারবারী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ঊনছিপ্রাংয়ের বক্তার আলমের ছেলে মোঃ নাছির উদ্দিন (২৫) এবং নয়াপাড়ার আব্দুল মালেকের ছেলে হামিদ হোসেন (৩৭) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫হাজার পিস ইয়াবা, ২টি স্মার্ট ও ১টি বাটন মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###