সন্তানকে যেভাবে বই পড়ায় আগ্রহী করে তুলবেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফ টুডে ডেস্ক : বিশ্বায়নের যুগে সব বয়সের মানুষের কাছে থাকে ট্যাব, মোবাইল, ল্যাপটপ। অত্যাধুনিক যন্ত্রের একটি সুইচে গোটা বিশ্ব হাতের মুঠোয় চলে আসে। যন্ত্রের এই মাহাত্ম্যর কাছে ফিকে হয় যায় রূপকথা, পুরাণের গল্পে ঠাসা বইগুলি। ছোট বাচ্চারা এখন মোবাইল পেলেই খুশি।

পড়াশোনা বাদে অন্য সময় তারা গল্পের বই পড়ে না। ভিডিও গেম, সোশ্যাল মিডিয়ার নানা আকর্ষণীয় গেম পেলে বাচ্চারা আর কিছু চায় না। বর্তমান সময়ে শিশুকে যন্ত্রবিমুখ রাখা বেশ কঠিন। তবে বাবা মায়ের উচিত সন্তানের মনে বইয়ের প্রতি ঝোঁকও বাড়িয়ে তোলা।

যা যা করতে পারেন আপনি। 

১) যন্ত্রের সঙ্গে সময় কাটানোর নির্দিষ্ট টাইম ঠিক করে দিন। তা না হলে যান্ত্রিকতায় ডুবে যাবে আপনার সন্তান। দিনের খানিকটা সময় শিশুকে ভিডিও গেম খেলতে দিতে পারেন।

কিন্তু সেই সময় পেরিয়ে গেলেই বই হাতে তুলে দিন। প্রথম দিকে শিশু বায়না করবে। সেটাই স্বাভাবিক। তবে নিয়মিত এই অভ্যাস করালে ধীরে ধীরে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হবে।২) শিশু যা দেখবে সেটাই অনুকরণ করে।

সন্তানকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে বাড়ির বড়দেরও পড়াশোনার অভ্যাস থাকতে হবে। বাবা-মা কিংবা বাড়ির অন্যান্য বড়রা যদি নিজেরা সারাক্ষণ ফোন ব্যবহার করেন তা হলে সন্তানও সেটাই করতে চাইবে।৩) আপনার সন্তানকে কোনো লাইব্রেরির সদস্য করে দিন। ছুটির দিনগুলিতে মাঝেমাঝে সন্তানকে নিয়ে লাইব্রেরিতে চলে যান। বইয়ের সঙ্গে অনেকটা সময় কাটালে দেখবেন, শিশুরও বই নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।

৪) ব্যঙ্গমা-ব্যাঙ্গমী, রাক্ষস-খোক্ষস, রাজকন্যা-রাজপুত্রের গল্প প্রতিদিন শিশুদের শুনাতে পারেন। ঘুমোনোর সময় গল্প বলুন সন্তানকে। দেখবেন পরে নিজেই শুনতে চাইছে।

সূত্র: এই সময়