শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঈদগড় রাঙ্গাঝিরি সড়কে যাত্রী বাহী জীপ গাড়ী উল্ট গিয়ে ঘটনাস্থলেই নিহত -১,আহত-৮ জন। নিহত ব্যক্তি বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যায়াংগারবিল গ্রামের বাসিন্দা মৃত আলী আহাম্মদের পুত্র জাফর আলম(৪৫)।
আহতরা হলেন,পার্শ্ববতী ঈদগড় ইউনিয়নের হাসনা কাটা গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান(২২),মনিরুল হক(২৫),নুরুল হক(১৯),আজিজুর রহমান(৩০),আব্দুল জব্বার(২৮) খোরশেদ আলম ,(৩৫),সোনামিয়া (৩২),মকতুল হোসেন(২৯)।আহতদের উদ্ধার পূর্বক অবস্থার অবনতি ঘটায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদরে মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
ঘটনাটি ঘটেছে ২ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সড়কের রাঙ্গাঝিরি নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কামরাঙ্গা তলি বাজার থেকে যাত্রী বাহী জীপ গাড়ী যোগে এসব শ্রমিক বাড়ী ফিরছিলো। প্রতিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে সড়কের রাঙ্গাঝিরি নামক স্থানে পৌছে পাহাড়ের উচু পথ উঠার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে জীপটি পাহাড় থেকে ৭০ ফুট নিচে পড়ে যায়। ঐসময় ঘটনাস্থলেই একজন প্রাণ হারায় এবং আহত হয় আরো ৮ জন। এরা সকলেই পাহাড়ে দৈনিক দিন মজুরের কাজ করত বলে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোক্তার আহাম্মদ জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এস.এইচ.তৌহিদ কবির জানান,তিনি ঘটনাস্থলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবু মুছাকে পাঠিয়েছেন।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুছা জানান, তিনি ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন এবং অন্যান্যদের দ্রুত উদ্ধার পূর্বক বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তবে পাহাড়ের ৭০ফুট নিচে পড়ে যাওয়ায় গাড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই।
এবিষয়ে বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন,নিহত ও আহত ব্যক্তিদের তিনি খোঁজ খবর নিয়েছেন এরা সকলেই স্থানীয় বাসিন্দা এবং পাহাড়ে দিন মজুরের কাজ করে থাকেন।
