টেকনাফে একটি রিসোর্ট হতে পিরোজপুরের আরিফুলের মৃতদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহিবুল্লাহ মুহিব : টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন একটি রিসোর্ট থেকে মো. আরিফুল ইসলাম মাসুদ (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পিরোজপুর জেলা ব্রাহ্মণঘাঁটি ১নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নান তালুকদারের ছেলে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টারদিকে টেকনাফ সদরের সি-বিচ সংলগ্ন এলাকার আলো সি-রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ টিম নিয়ে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন আলো সি-রিসোর্ট নামে কটেজের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিষয়ে পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।