বার্তা পরিবেশক : হোয়াইক্যং আন্ত:ইউনিয়ন মাওলানা জাহেদ হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষার সময় সূচী প্রকাশ করা হয়েছে।
২৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়াপাড়ায় ইসলামী সমাজ কল্যাণ ছাত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এক ব্রিফিংয়ের মাধ্যমে অত্র সংগঠন কর্তৃক পরিচালিত মাওলানা জাহেদ হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করেন। এসময় সংগঠনের উপদেষ্টা সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘোষিত সময় সুচী অনুসারে ১৮ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০টায় বাহারুল উলুম দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হবে। উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ-গ্রহণের জন্য নিবন্ধিত ইবতেদায়ী ও প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হচ্ছে। ##
