সংবাদ প্রকাশের পর–টেকনাফ তুলাতলীর রাস্তা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ প্রতিনিধি:টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী এলাকার দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা বেহাল রাস্তাটির বিষয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে স্বচিত্র সংবাদ প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের জনদূর্ভোগ পরির্দশন করেন সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
pic rod 14 03 20222 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সোমবার(১৪ মার্চ) বিকালে সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের প্রাচীনতম যোগাযোগের রাস্তার বেহাল চিত্র পরিদর্শনে যান এ জনপ্রতিনিধি।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার শাহ্ আলম শিকদার, টেকনাফ সাংবাদিক ফোরাম’র কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, যুবলীগ নেতা নুর কামাল, মোঃ আবদুল্লাহ, যুবনেতা জাফর আলম, মোঃ রফিক, হেলাল উদ্দীন, মোঃ ইউনুছ অভি প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পরিদর্শন কালে চেয়ারম্যান বলেন, আমি জনগণের ন্যায্য সেবা করার উদ্দেশ্যে জনপ্রতিনিধিত্ব করছি।
pic rod 14 03 20223 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আপনাদের যে কোন সমস্যা আমাকে জানালে আমি তার সমাধানের চেষ্টা করবো। এলাকাবাসীর জনদূর্ভোগের সংবাদ দেখে আমি সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে আসি,ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব জনদূর্ভোগ লাগব করা যায় তার চেষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন তুলাতলীর এই রাস্তার টেকশই সংস্কারে প্রয়োজন মোটা অংকের বাজেট। তাই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এমপি শাহিন আকতার ও সাবেক এমপি আবদুর রহমান বদিসহ উর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠাবেন বলেন। সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত: গত ৮ মার্চ থেকে বিভিন্ন গণমাধ্যমে স্বআধীনতার চারযুগ পেরিয়ে গেলেও উন্নয়ন বঞ্চিত টেকনাফের তুলাতলী সড়ক ও “রাস্তার বেহাল দশা, জনদূর্ভোগে এলাকাবাসী শীর্ষক এ হেডলাইনে সংবাদ প্রকাাশের পর মূহুর্তের মধ্যে ভাইরাল হলে ইউপি চেয়ারম্যানের নজরে আসে।