নুরুল বশর : উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
২ জানুয়ারি বছরের দ্বিতীয় দিনে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ করেন পালংখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রত্যাশী কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, মাস্টার আবুল হাশেম মাহমুদ প্রধান শিক্ষক, মোহাম্মদ ইসহাক সহকারী প্রধান শিক্ষক, মোক্তার আহমেদ সহকারী শিক্ষক, আলী হোসাইন সহকারী শিক্ষক, জামাল হোসেন জামাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রমুখ।
এ শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দ প্রকাশ করেন। অভিভাবকরা বলেন নতুন বই পেয়ে তাদের সন্তানেরা নতুন ভাবে পড়ালেখায় মনোযোগী হবে। তারা করোনা পরিস্থিতি বই বিতরণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
