শাহ পরীর দ্বীপে শিক্ষার্থীদের উদ্যোগে ‘করোনা ভাইরাস’ সচেতনতামূলক প্রচারণা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ডেস্ক নিউজ :
টেকনাফের শাহ পরীর দ্বীপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ,স্কুল,মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। শাহ পরীর দ্বীপ সাধারন ছাত্র পরিষদের ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক এই প্রচারণা চলে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে গ্রামের সাধারন জনগণকে অবহিত করা এবং এই রোগে আক্রান্ত হওয়ার পূর্বে করণীয় সম্পর্কে জানানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন বলে জানান প্রচারণার অন্যতম উদ্যোক্তা ছাত্রনেতা সাদেকুল আমিন।
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক তরুন শিক্ষার্থীদের এই প্রচারণাকে স্বাগত জানিয়ে টেকনাফ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন বলেন,আমাদের দেশে করোনা ভাইরাস মহামারী আকারে ধারন করার পূর্বে গ্রামে শিক্ষার্থীদের এরকম প্রচারণা প্রশংসনীয় এবং সাধারন জনগন উপকৃত হবে।
আগামীকাল জুমার নামাজের পর শাহ পরীর দ্বীপের মসজিদসমূহে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে জানান প্রচারণায় অংশগ্রহণকারী হাফিজ উল্লাহ।90055409 214620812946125 6898999087027191808 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রচারণায় নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে খুব ভালো লেগেছে বলে জানান কক্সবাজার সরকারী কলেজে অনার্সে পড়ুয়া ছাত্র ইয়াছির আরাফাত।
টেকনাফ কলেজে অধ্যয়নরত ছাত্র জসিম উদ্দিন জানান,গ্রামের বেশির ভাগ মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অবগত নয়।তাই এলাকার শিক্ষিত সমাজকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এই প্রচারণায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সাইফুল্লাহ রেজা, আব্দুল মালেক,তুহিন উদ্দীন, মোহাম্মদ নসিম, মাসুদ, আব্দুল্লাহ, জুবাইর, খুবাইব, আয়ুব, অপি সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় পড়ুয়া প্রায় শতাধিক তরুন।