নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পুতিয়া গ্রুপের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়ছে এক যুবক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অস্ত্রধারী পুতিয়া গ্রুপের গুলিতে এক যুবক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।

সুত্র জানায়, গত ৪ জানুয়ারী রাত পৌনে ৯টারদিকে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড ক্যাম্পের বি-ব্লকে স্কুলের সামনে ক্যাম্পে সক্রিয় স্বশস্ত্র রোহিঙ্গা পুতিয়া গ্রুপের কয়েকজন সদস্য বি-ব্লকের ১নং শেডের ৯৫৩নং রোমের বাসিন্দা মোঃ নুর আলমের পুত্র মোঃ নুর কামাল (২২) কে পেটের ডানপাশে গুলি করে বীরদর্পে চলে যায়। তাকে দ্রুত উদ্ধার করে আইপিডি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এখনো সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

নয়াপাড়া এপিবিএন পুলিশ পরিদর্শক মোঃ ফয়েজুল আজিম নোমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাকে আমরা সহায়তা করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার পরিবারের সাথে যোগযোগ রয়েছে। সে চিকিৎসা নিয়ে ফিরলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে। ###