আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
টেকনাফের শাহপরীরদ্বীপে মোরা’য় ক্ষতিগ্রস্থ ৬০১টি পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক এনজিও সংস্থা সলিডারিটিস ইন্টারন্যাশনাল।
২০ জুন মঙ্গলবার বিকাল ৩টায় শাহপরীরদ্বীপ উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয় ও মাঝের পাড়া প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে প্রতিটি পরিবারপিছু নগদ চার হাজার টাকা করে ২৪ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ।
সলিডারিটিস এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর রিকার্ডো মিওলি’র সভাপতিত্বে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সলিডারিটিস এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিটছকা। প্রোগ্রাম ম্যানেজার মামুন পারভেজ পল্লবের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রেজু, নুরুল আমিন, ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সলিডারিটিস এর সকল স্থরের কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, মোরা’য় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ৭,৮ ও ৯ এই তিনটি ওয়ার্ডে জরিপ চালিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ও দরিদ্র ৬০১ পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সলিডারিটিস ইন্টারন্যাশনাল ২০১০ সাল থেকে টেকনাফে পানি, পয়নিস্কাশন, বর্জ্য ও দূর্যোগ ব্যবস্থাপনার উপর টেকনাফের ৫টি ইউনিয়ন ও পৌরসভায় কাজ করে যাচ্ছে।
