আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া শামলাপুর গোল্ডকাপ ফুটবল টুনার্মেট ২০২২ইং অনুষ্ঠিত ১ম আসরের ফাইনাল খেলায় উত্তর শিলখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রপি জয় লাভ করেছে।
জানা যায়, শুক্রবার (১৯ অগাস্ট) বিকাল বেলা শামলাপুর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে উত্তর শিলখালী বনাম মারিষবনিয়া ফুটবল একাদশের সঙ্গে মুখোমুখি হয়। দীর্ঘ এক ঘন্টা ব্যাপী ফুল টাইম খেলে দুই পক্ষই শূন্য গোলে নির্দিষ্ট খেলা শেষ করে। পরবর্তীতে কমিটির পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ট্রাইবেকারে ৩-১ গোলে উত্তর শিলখালী ফুটবল একাদশ বিজয় লাভ করেন। এতে করে পুরো এলাকা জুড়ে আনন্দের বন্যা বয়তে শুরু হয়েছে। অন্য দিকে উত্তর শিলখালী একাদশের টীম পরিচালনার মূল শক্তি উত্তর শিলখালীর বিভিন্ন দেশের প্রবাসীদের হৃদয়ে জয়ের আনন্দে সমাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস করতেও দেখা গেছে।
উত্তর শিলখালী আয়োজক কমিটি বলেন,” এই টূর্নামেন্টে উত্তর শিলখালী ফুটবল একাদশ শক্তিশালী ৮ টি টিমের মুখোমুখি হয়ে ৭টিতে জয় লাভ করে এর আগে সেমিফাইনালে শামলাপুর খেলোয়াড় ক্লাবকে পরাজিত করে মারিষবনিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনাল ট্রপি জিতেছে। আয়োজক কমিটি আরো বলেন, যারা শুরু থেকে এলাকাবাসী ও প্রবাসী পরামর্শ দিয়ে ও আর্থিকভাবে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।”
উত্তর শিলখালী টিমের অধিনায়ক সাইফুল বলেন,” এই জয়ে আমরা অনেক আনন্দিত, এই জয়ের ধারা অব্যাহত থাকুক, আমাদের এলাকাবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের অসংখ্য ধন্যবাদ জানায়,তারাই আমাদের এই ট্রপি জিততে সহায়তা করেছেন।
