বিশেষ প্রতিবেদক : সারা বছর পড়াশুনায় ব্যস্থ ক্ষুদে শিক্ষার্থীদের বিনোদন, মেধা-মনন বিকাশের লক্ষ্যে হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টির আয়োজন করা হয়েছে।
১লা ডিসেম্বর সকাল ১০টায় হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল মিলনায়তনে আসন্ন বার্ষিক পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের উজ্জীবিত করার লক্ষ্যে নানা রঙের বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন ভিন্ন মাত্রা যোগ করে তাদের নিয়ে আড্ডা, ফটোসেশনের মধ্য দিয়ে ক্লাস পার্টির আয়োজন করা হয়। সহকারী শিক্ষক মোঃ জোবায়ের হোসেন স্মার্টের সঞ্চালনায় এই ক্লাস পার্টির উদ্বোধন করে নাফ মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনু। অধ্যক্ষ বলেন, সারা বছর শিক্ষার্থীরা ক্লাস পার্টির জন্য অপেক্ষা করে থাকে। বছর জুড়ে পড়ালেখা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন এই ক্লাস পার্টির আনন্দ ও মজা তাদের নতুন করে লেখাপড়া করার শক্তি ও প্রেরণা যোগায়। লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠান ও মানুষের মনের বিকাশ ঘটায়। জড়তা ও ক্লান্তি দূর করে।
এসময় স্কুলের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, হাফেজ হামিদ হোসেন ও আমান উদ্দিনসহ শুখাকাংখীরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ খাবারের আয়োজন করা হয়। ###
