লেদা রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ আদায়ে আটক-১ ; ভিকটিম উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : লেদা রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা এক যুবককে সংঘবদ্ধ চক্র অপহরণ করে পাহাড়ে নিয়ে মুক্তিপণ আদায়কালে অপহরণকারী চক্রের সদস্যকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের ৮৮৪/৪নং শেডের বাসিন্দা ইসহাক মিয়ার পুত্র রশিদ (২১) লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে গেলে এ-ব্লকের মোস্তাক আহমদের পুত্র মোঃ সাদেক (২৫) তার সহযোগী একই ক্যাম্পের আব্দুল্লাহ, আনোয়ার, নূর মোহাম্মদ, জাফর, সাব্বির ও ইয়াছমিনের যোগসাজশে অপহরণ করে পাশর্^বর্তী পাহাড়ে নিয়ে যায়। বিকাশে দুই দফায় ৫০হাজার টাকা মুক্তিপণ আদায় করে।
এই ঘটনার খবর পেয়ে এপিবিএন ১৬ ব্যাটালিয়নের নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত জওয়ানেরা অভিযান চালিয়ে ভিকটিম রশিদকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের সদস্য মোঃ সাদেককে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ধৃত অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।