টেকনাফ পৌর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বনভোজনে ফারিয়ার আবু সুফিয়ান সংবর্ধিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি টেকনাফ উপজেলা শাখার অর্ন্তগত পৌর শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন এবং সংবর্ধনা সভা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি র সভাপতি ডাঃ জয় শংকর নাথের সভাপতিত্বে আরম্ভ হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ১ম সহসভাপতি,মানসিক রোগীদের তহবিল (মারোত) কেন্দ্রীয় সভাপতি জনাব আবু সুফিয়ান। পৌর কমিটির ডাঃ শুভংকর দেবনাথ বাবুর সার্বিক তত্বাবধানে এবং ডাঃ মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ জাকারিয়া মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক বাবু সন্তোষ কুমার শীল, টেকনাফ উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি র সাবেক সভাপতি সিরাজুল হক, সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মৌলানা মোহাম্মদ হানিফ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সনজিত কুমার দাশ। অতিথি বৃন্দের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া সহসভাপতি নুরুল কবির, বিভাগীয় ফারিয়া কার্যনির্বাহী সদস্য জামাল হোসাইন, কক্সবাজার জেলা ফারিয়া সাংগঠনিক সম্পাদক সারোয়ার কামাল,টেকনাফ ফারিয়া নবনির্বাচিত সভাপতি রাশেদ উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মাহবুব, সাংগঠনিক নাছির, বিভিন্ন কোম্পানি র এরিয়া ম্যানেজার দের মধ্য এরিষ্টোফার্মার অঞ্জন কুমার দেব, বেক্সিমকো ফার্মার আবদুর রহমান, ইনসেপ্টা ফার্মার মিজানুর রহমান, ড্রাগ ইন্টার উ-জা-ম্যা, শরীফ ফার্মার দিদারুল ইসলাম, পপুলারের নুরুল আলম, জিসকা ফার্মার নিত্য লাল দে, অপসোনিনের দীপক পালিত প্রমুখ, অনুষ্ঠানে সবাই স্ব স্ব গান পরিবেশন, কৌতুক, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়। সংবর্ধিত অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি সবসময় আবু সুফিয়ান গ্রাম ডাক্তারদের পাশে থাকার ঘোষণা দেন।