লেদা’য় যুবলীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধের ঘটনায় আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি : টেকনাফের লেদায় গুলিবর্ষনে ‍যুবলীগ নেতা সহ ৩জন আহতের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
টেকনাফ থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের টীম থানার বাহিরে থাকায় আটকের নাম দিতে পারেননি তিনি।

উল্লেখ্য শনিবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় গুলিবর্ষনের এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধরা হচ্ছে হ্নীলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক ফয়েজ আহমদের ছেলে রবিউল আলম (৩০), একই এলাকার মো. হাছনের ছেলে ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার ছেলে সরু হোছন (৩৭)।

গুলিবিদ্ধ রবিউল আলমের ভাই সৈয়দ নুর জানান, শ্রমিকদের সাথে নিয়ে তার ভাই নয়াপাড়া ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আই ১০ ব্লকের ড্রেইন নির্মাণের কাজ করছিল। এসময় প্রথমে মো. নুরের ছেলে সৈয়দ নুর এসে রবিউল আলমের মাথায় কুপ দেয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে নুরুল ইসলামের নেতৃত্বে ফের অস্ত্রশস্ত্র নিয়ে গুলি করতে করতে হামলা চালায় সস্ত্রাসীরা। এতে তিন জন গুলিবিদ্ধ হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হয়েছে। এদের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তার শরীরে ১০-১৫টি ছরড়া গুলি লাগে বলে জানান তিনি। এর আগে সন্ত্রাসীরা ঠিকাদারী কাজ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করেছিল বলে জানিয়েছেন সৈয়দ নুর।