সাগরপথে মালয়েশিয়া যেতে গিয়েই প্রায় দুই বছর ধরে নিখোঁজ নয়াপাড়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : দালালের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়েই প্রায় গত দুই বছর ধরে নিখোঁজ রয়েছে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক। পুত্র শোকে শোকাহত মা-বাবা চরম দুশ্চিন্তায় রয়েছে।

জানা যায়,বিগত ২০২০ সালের ৩১মার্চ দালালের খপ্পরে পড়ে বেশী রোজগার করে উন্নত জীবন গড়ার লোভে পড়ে কক্সবাজারের সাগর উপকূলীয় পয়েন্ট হতে বোটে করে রওয়ানা দেয় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ৬৫৬নং শেডের (এমআরসি নং-০৪৪৬১-সি) ৪নং রোমের বাসিন্দা আব্দুল শুক্কুর এবং আছিয়া খাতুন দম্পতির ৩য়পুত্র মোঃ শফিক (১৮)। সে ৪ভাই ১বোনের মধ্যে ৩য় সন্তান। সে বোট থেকে মুঠোফোনে মালয়েশিয়া যাচ্ছি বলে দোয়া চেয়ে মুঠোফোন কেটে দেয়। তার সাথে ছিলেন একই রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালামের পুত্র মোঃ ইসমাইল (২৩), হামিদ হোসেনের পুত্র মোঃ রফিক, আমির হোসেনের মেয়ে রেহেনা বেগম, মৃত জাফর আলমের মেয়ে আমিনা খাতুন (২৪), মোহাম্মদ ইউছুপের মেয়ে জোসনা আক্তার (১১)। তখন হতে অদ্যবধি তাদের কারো সন্ধান মেলেনি। এতে শফিকের পাশাপাশি অন্যদের পরিবার তাদের খবরের আশায় চরম উদ্বিগ্ন অবস্থায় রয়েছে।

মিয়ানমার কারাগার,মালয়েশিয়াসহ বিভিন্ন স্থানে কোন সুহৃদবান ব্যক্তি এদের সন্ধান পেলে নিম্মোক্ত মুঠোফোনে (০১৮২২-০৭০২৩৪) জানানোর জন্য পরিবারের নিকট বিনীত আহবানের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আর্ন্তজাতিক অভিবাসন ও পূর্ণবাসন সংস্থার আন্তরিক সহায়তা কামনা করেছেন। ###