লেদায় মসজিদুল ফেরদৌসে তাবলীগ জামাতের খাওয়ার মাংসে আল্লাহু লেখা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফরিদুল আলম : হ্নীলার লেদা শিয়াইল্যাঘোনায় একটি মসজিদে অবস্থানকারী তাবলীগ জামাতের সদস্যরা দুপুরের খাবার খাওয়ার সময় আল্লাহু লেখাযুক্ত মাংসের সন্ধান পেয়েছেন। যা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১লা ডিসেম্বর (রবিবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হ্নীলাস্থ লেদা শিয়াইল্যাঘোনা মসজিদুল ফেরদৌস জামে মসজিদে অবস্থানকারী নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে আগত তাবলীগ জামাতের দাওয়াতি মেহমানসহ খাওয়া শুরু করে। খাওয়ার এক পর্যায়ে মেহমান হয়ে আসা মোচনী পাড়া গ্রামের হাফেজ জহির আহমদ মাংসে কামড় দেওয়ার সময় “আল্লাহু” শব্দ দেখতে পেয়ে উপস্থিত হুজুরদের দেখান। তখন পাশর্^বর্তী শত শত উৎসুক নারী-পুরুষ এই মাংস দেখার জন্য জড়ো হয়। হুজুরেরা পর্যবেক্ষণ করে মাংসে স্পষ্ট আল্লাহ লেখা দেখে আশ্চর্য হয়ে পড়ে। তখন হুজুরেরা এই মাংসটি হাফেজ জহিরকে আল্লাহর উপর ভরসা করে খেয়ে ফেলতে বললে সে খেয়ে নেয়।
এই বিষয়ে রোহিঙ্গা প্রসিদ্ধ মাওলানা রশিদ আহমদ বলেন,তাবলীগ জামাত নিয়ে যে যেই ধরনের মন্তব্য করুক না কেন? তাবলীগ জামাত সাধারণ মানুষকে আল্লাহর পথে নিয়ে যাচ্ছে এবং আল্লাহ তাবলীগ জামাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে এই ধরনের আশ্চর্য বলে মনে করেন। #