নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাইল্যাতলি এলাকায় বন্য হাতির আক্রমণে মোঃ সালাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

তার পিতার নাম মৃত আমির হামজা। সে বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাইল্যাতলি এলাকার বাসিন্দা।

২৯ আগষ্ট (সোমবার) ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় রাবার বাগানের শ্রমিকরা আহত মোঃ সালামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে তিনি মারা যান।
সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।