লেদার আলোচিত ৩ লাখ ইয়াবা লুট ও ভাগ-বাটোয়ারা ; ফরহাদ আটক হলেও সিন্ডিকেটের ৮ সদস্য ধরা-ছোয়ার বাইরে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা পূর্ব লেদায় ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে ৩লাখ তথা ৩০কার্ড ইয়াবার ভাগ-বাটোয়ারা নিয়ে স্থানীয় ফরহাদ নামে এক যুবক আটক হলেও সিন্ডিকেটের অপর ৮ জন সদস্য এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকায় তাদের অপতৎপরতা এখনো কমেনি। তাদের দ্রæত আইনের আওতায় আনার দাবী উঠেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের ২রা ডিসেম্বর ভোররাতে স্থানীয় এবং রোহিঙ্গা সিন্ডিকেটের ৩ লাখ পিস তথা ৩০ কার্ডের একটি ইয়াবার চালান অনুপ্রবেশকালে স্থানীয় বখাটে চক্র খবর পেয়ে লুটে নেয়। এই ইয়াবার চালানের ভাগ-বাটোয়ারা নিয়ে মতবিরোধ হলে গত ৪ ডিসেম্বর রাত পৌনে ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির হাবিলদার অমল কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ টহল দল লেদা পুরাতন বাজারের ‘লেদা স্পোর্টিং ক্লাবে’ অভিযান চালিয়ে ৬০ হাজার আসল ইয়াবা, ২০ হাজার নকল ইয়াবা, ১টি বিদেশী পিস্তল ও ৩রাউন্ড তাঁজা বুলেটসহ পশ্চিম লেদার মৃত আমির হোসেনের পুত্র আব্দুল মোত্তালিব ওরফে মোঃ ফরহাদ (২৪) কে আটক করে। এই ঘটনায় ফরহাদকে থানা পুলিশের মাধ্যমে হাজতে প্রেরণ করা হলেও সিন্ডিকেটের অপর সদস্য স্থানীয় কফিল উদ্দিন (২২), সাদেক (২০), আইয়ুব (১৯), আখতার কামাল (২০), নুর কামাল (১৯), মুফিজ আলম (২০), মাঈন উদ্দিন (২৫), জালাল উদ্দিন (২৫) কৌশলী ভূমিকা নিয়ে আড়ালে চলে যায়। এখন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে এলাকায় অবস্থান করছে।

স্থানীয় লোকজন জানায় এই চক্রের লোভের ফাঁদে পড়ে ফরহাদের মতো যুবকের জীবনটাই শেষ হয়ে গেল অথচ এই ঘটনার নেপথ্য নায়কেরা কেন আড়ালে থাকবে। এসব অপরাধীদের অবিলম্বে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###