সেন্টমার্টিনে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি বদির মুক্তির দাবীতে সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

সেন্টমার্টিন প্রতিনিধি |
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এমপি বদির মুক্তির দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন বাজার প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদের সভাপতিত্বে ইউপি মেম্বার হাবিবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউপি মেম্বার হাজী আব্দুস সালাম, আব্দুর রউফ, নাজির হোসেন, আওয়ামীলীগ নেতা মাষ্টার ইমরুল কায়েস প্রমুখ।
এতে বক্তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবিলম্বে এমপি বদিকে মুক্ত করে আনা হবে বলে অভিমত ব্যক্ত করেন।
এতে পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।