টেকনাফ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নবনির্বাচিত সাংসদ শাহিন চৌধুরীকে বরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু :: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নব নির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীকে ফুল দিয়ে বরণ করলেন টেকনাফ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
১৪ জানুয়ারী সোমবার সকাল ১১টায় নবনির্বাচিত সাংসদ শাহীন চৌধুরী টেকনাফ উপজেলা পরিষদের আইন-শৃংখলা সভায় যোগদান করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের নেতৃত্বে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান৷ এসময় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর তিনি আইন-শৃংখলা সভায় যোগদান করেন।