বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম র্যাব-৭ পৃথক অভিযান চালিয়ে ২,২১,৭৯০ পিস ইয়াবাসহ উখিয়া ও নাইক্ষ্যংছড়ির ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারী রাত পৌনে ১০টারদিকে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী বাজারস্থ একটি মাদ্রাসা ও এতিমখানার সম্মুখে কক্সবাজার-টেকনাফ পশ্চিমে মহাসড়কের উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় গাড়িতে থাকা পালংখালীর মৃত আফলাতুনের পুত্র মোঃ শাহাবুদ্দিন (৩২) এবং পশ্চিম ফারিরবিলের মৃত শামসুল আলমের পুত্র সরোয়ার আলম (২৭) কে ১টি স্কুল ব্যাগসহ আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্কুল ব্যাগের ভিতর হতে ৯৪,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ৯ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম এলাকার মধ্যমপাড়ায় একটি বসত ঘড়ে অভিয্ন চালিয়ে ১লাখ ২৭হাজার ১৪০পিস ইয়াবাসহ মধ্যম পাড়ার শিকদার আলীর পুত্র মোঃ মেহেদী হাসান (২৬) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক কর।

চট্টগ্রাম র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
