রোহিঙ্গাদের অপকর্মের দ্বায় স্থানীয়দের ঘাড়ে : মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে টেকনাফে আরো ২২ রোহিঙ্গা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : উখিয়া-টেকনাফে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের নানা অপকর্মের দ্বায় স্থানীয়দের ভোক্তভোগী হয়ে বহন করে বেড়াতে হচ্ছে। চলতি বছরে রোহিঙ্গাদের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবাসন এড়াতে এখন রোহিঙ্গারা দলে দলে ক্যাম্প ত্যাগ করছে। টেকনাফ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বিদেশ পাড়ির চেষ্টাকালে আরো ২২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বিজিবি জওয়ানেরা।
জানা যায়, গত ১০ ফেব্রæয়ারী রাত পৌনে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরের মুখ অস্থায়ী ক্যাম্পের হাবিলদার তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে উত্তর লম্বরী ঘাট সংলগ্ন জঙ্গলাকীর্ণ এলাকায় নৌকার জন্য অপেক্ষামান অবস্থায় কুতুপালং ক্যাম্পের ৬জন মহিলা ও ৮জন শিশু এবং বালুখালী ক্যাম্পের ১জন পুরুষ, ৪জন নারী ও ৩জন শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা মোটাংকের বিনিময়ে দালালের মধ্যস্থতায় চোরাইপথে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় ছিল। তদন্ত স্বাপেক্ষে মানব পাচারকারী দালালদের আটকের চেষ্টা চলছে।
উদ্ধারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এদিকে দীর্ঘদিন ধরে টেকনাফে অবস্থান নেওয়া পুরান রোহিঙ্গারা ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গাদের বিভিন্ন দালালের মাধ্যমে বিদেশ পাঠানোর চক্রান্ত করে আসছে।