জেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ মুরুব্বী মৌঃ আব্দুল মান্নানের ইন্তেকাল : কাল সকালে জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং টেকনাফ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য প্রবীণ মুরুব্বী মৌলভী আব্দুল মান্নান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
১৩জুন রাত ৮টা ৩৫ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা, টেকনাফ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ের মরহুম হাজী মফজুলুর রহমানের পুত্র মৌলভী আব্দুল মান্নান (৮৩) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাত-নাতনী, রাজনৈতিক শুভাকাংখী, আত্নীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছে।
আগামী কাল সকাল ১১টায় এই প্রবীণ রাজনৈতিক নেতার নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানায়।
এইদিকে এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ###