ফারুক আহমদ : বিশ্ব রাখবো সন্ত্রাস মুক্ত এই শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক সন্ত্রাস বিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরিজম অর্গানাইজেসন (ওয়াটো) কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আংশিক কমিটিতে রাসেল উদ্দিনকে আহবায়ক ও সালাউদ্দিনকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়। ওয়াটো”র কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন এম. এ রহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক অন্তর হাসান শাকিল উক্ত নব গঠিত আহবায়ক কমিটি ঘোষণা করেন।
গত ২০ জানুয়ারী বিকেলে ঢাকার গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে ওয়াটো”র কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়। সভায় ওয়াটো”র কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন এম. এ রহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক অন্তর হাসান শাকিল সহ কেন্দ্রীয় সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিতিতের মতামত ও পরামর্শের ভিত্তিতে ওয়াটো”র কক্সবাজার জেলা শাখায় আহবায়ক হিসাবে রাশেল উদ্দিনকে আহবায়ক ও সালা উদ্দিনকে যুগ্ম আহবায়ক হিসাবে নাম ঘোষণা করা হয়।
