আরাফাত সানী, টেকনাফ |
টেকনাফে উপজেলা নবম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার প্রত্যেক দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আভ্যন্তরিন সমস্যা ও উন্নয়ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাগন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান মাও ফেরদৌস আহাম্মদ জমিরি, মিস তাহেরা আক্তার মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল, ও প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান সহ সমস্ত দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
