রামু সেনানিবাসে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি।
সেনাবাহিনী আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের তত্বাবধানে সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় সৈনিক মোঃ খালিদ, ১০ পদাতিক ডিভিশন ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক পলাশ পারভেজ, ১৯ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।
WhatsApp Image 2021 11 17 at 10.22.52 PM 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সমাপনী অনুষ্ঠানে জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও সেনাসদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনাসদর ও আর্টডক এর প্রতিনিধি অফিসারগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
WhatsApp Image 2021 11 17 at 10.22.52 PM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর