সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ সিকদার টাওয়ার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ৯,৫৪০ পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ সিকদার টাওয়ার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ০৬/০২/২০২১ খ্রিঃ আনুমানিক ২৩.০৫ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ জয়নাল আবেদীন (৩৮), পিতা- হাজী এজাহার মিয়া, মাতা- গোল বাহার, সাং- দেচুয়াপালং ০৪ নং ওয়ার্ড, ইউপি- খুনিয়াপালং, থানা- রামু, জেলা- কক্সবাজারকে ধৃত করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে জানায় যে, তার নিকট ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৫৪০ (নয় হাজার পাঁচশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
