টেকনাফে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
অভিযানে ভেঙ্গে দেওয়া হয় সওজের জমিতে অবৈধভাবে গড়ে উঠা সাব রেজিষ্ট্রি অফিসের সামনের একটি ক্লাব

মো.শফি, টেকনাফ :
টেকনাফ পৌর এলাকার প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপদ বিভাগের সহযোগীতায় টেকনাফ পৌর কতৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পারিচালনা করেন।

58543846 2219384308142630 6358179321965707264 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

হাসপাতালের সম্মুখে উচ্ছেদকৃত একটি অবৈধভাবে গড়ে তোলা পাকা মার্কেট

অভিযানের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের টেকনাফের উপ-সহকারী প্রকৌশলী কৃতি চাকমা জানান, পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এতে সহযোগীতা করেছে সওজ। অভিযানে প্রধান সড়কের দুই পাশে বহু বছর পূর্বে সওজের অধিগ্রহনকৃত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

যানজট নিরসন ও পথচারীদের চলাচলে বাধা দূর করতে পৌর এলাকার হেচ্ছারখাল, হাসপাতাল গেইট, পুরাতন বাস স্টেশন ও লেঙ্গুরবিল রোডে অভিযান চালানো হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।