রামুর কচ্ছপিয়ার অধ্যাপক ফরিদুল আলম এর মৃত্যু বিভিন্ন মহলে শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক এমপি রশিদ মিয়ার জামাতা (মেয়ের জামাই) অধ্যাপক মো, ফরিদুল আলম (৬৩) ইন্তেকাল করেছেন।

শনিবার (২৮মার্চ) বেলা সাড়ে ৩ টায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটাস্থ চেয়ারম্যান পাড়া তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়ার পর দুরারোগ্য আক্রান্ত হয়ে অবশেষে চলে যান না ফেরার দেশে। তিনি মৌলভীর কাটা চেয়ারম্যান পাড়ার মরহুম মোঃ হাশেম সওদাগরের বড় ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম,উখিয়া সরকারী কলেজের অধ্যাপক রফিকুল আলম এবং ব্যারিস্টার শামশুল আলম এর আপন বড় ভাই।

মৃত্যুকালে স্ত্রীসহ দুই ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে যান। আজ রবিবার ( বেলা সাড়ে ৩ টায় স্থানীয় মৌলভীর কাটা আলগিফারি রাঃ আদর্শ দাখিল মাদরাসার মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হয় । এই আলোকবর্তীকা ও সাদা মনের মানুষটির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ী কচ্ছপিয়া, গর্জনিয়া ও চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।
মরহুমের জানাযায় উপস্থিত হাজার মানুষের ঢল।

অধ্যাপক মো, ফরিদুল আলমের মৃত্যতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করে বিবৃতিদেন কক্সবাজার-রামু আসনের সাংসদ সদস্য সাইমুন সারওয়ার কমল এমপি, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ,কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান,সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ, চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা আ,লীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, সাবেক নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি যুবলীগ সভাপতি মো,জসিম উদ্দীন, আ,লীগ সভাপতি জাকের আহাম্মদ,সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল সিকদার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।