রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত : সভাপতি কামাল সম্পাদক সাখাওয়াত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত টেকনাফ উপজেলার হ্নীলা ৭নং ওয়ার্ডের শিক্ষার্থীদের সংগঠন ‘রঙিখালী স্টুডেন্ট ফোরাম’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসাইন। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়াবুল হোসেন।

গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হ্নীলা রঙিখালী স্টুডেন্ট ফোরামের নিজস্ব কার্যালয়ে অনলাইনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সভাপতি হুমায়ুন কবির। ২০১৯-২০ সেশনের স্টুডেন্টস ফোরামের নব গঠিত কমিটির অন্যান্য পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসাইন সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ ইসমাঈল, দিল মোহাম্মদ, আক্তার হোছাইন, সহ-সেক্রেটারি ওমর ফারুক, আবু রাশেল মিন্টু, মিসবাহ উল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, রাশেল উদ্দিন, অর্থ সম্পাদক মঈনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সাদেক হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, অফিস সম্পাদক ইসমাঈল শাহেদ, সহ-অফিস সম্পাদক আবদুল হামিদ, সমাজসেবা সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন ও তথ্য ও যোগাযোগ সম্পাদক মুহাম্মদ তৈয়ব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, টেকনাফ উপজেলায় ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এই সংগঠনের মূললক্ষ্য। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করব।’

নবনির্বাচিত সভাপতি মো: কামাল উদ্দিন বলেন, ‘ঐতিহ্যবাহী রঙিখালী স্টুডেন্ট ফোরাম একটি সম্পূর্ন অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমরা সকলে মিলে এক সঙ্গে কাজ করে এই সংগঠনকে সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।’ তিনি আরো বলেন, আমরা নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে রঙিখালী তথা ৭নং ওয়ার্ডের শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের কোন ধরণের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখব। পাশাপাশি সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাব।