বাহারছড়া সাবেক চবির শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা,নবাগত মেম্বার গ্রেফতার ; অন্যরা লাপাত্তা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধ : টেকনাফের বাহারছড়ায় ইউপি সদস্য নির্বাচিত হয়ে এক মাস না পেরোতেই পুলিশের হাতে আটক হলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ আমান।জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) রাতেরবেলা দিকে উত্তর শিলখালীস্থ মেরিনড্রাইভ থেকে তাকে গ্রেফতার করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়,দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে বাহারছড়ার উত্তর শিলখালির ৩নং ওয়ার্ডের মৃত সোলাইমানের পুত্র হেলাল উদ্দিনকে অর্তকিতভাবে হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী।এসময় সন্ত্রাসীরা তার হাতের একটি আঙুল কেটে নেয়। মাথায় দা দিয়ে কুপানো হয়। পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এসব সন্ত্রাসী গ্রুপের মধ্যে উত্তর শিলখালী এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী গ্রুপের লিডার আতা উল্লাহ’র বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে এই আতা উল্লাহ ফেরারি আসামি হিসেবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাড়াছা মেম্বার আমান উল্লাহ’র মামা আনোয়ারসহ কয়েকজন সন্ত্রাসী মিলে গত কয়েক বছর আগে স্থানীয় নুর কবির নামের একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করছিল। এখনো এলাকায় তারা সন্ত্রাসী কর্মকান্ড দাপটের সাথে চালিয়ে যাচ্ছে। শুধু তা নয় তাদের সাঙ্গপাঙ্গরা অনেকে দেশ বিরোধী মাদক কারবার করেও জড়িত। কয়েক মাস আগে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হয় সন্ত্রাসী আনোয়ারের ছেলে ছৈয়দ আলী।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিক্টিম হেলাল উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন।

এদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় মৃত শফিকুল ইসলামের পুত্র,সদ্য নির্বাচিত ইউপি সদস্য আমান উল্লাহকে গ্রেফতার করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ সহ তাঁর সঙ্গীয় ফোর্স। বাকি সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।