কক্সবাজার প্রতিনিধি :
এসএসসি পরীক্ষার ২য় দিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের রামু চৌমুহনী স্টেশনে যানজট নিরসনে সড়কে নেমে পড়েন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা।
এছাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, রামু থানার উপ-পরিদর্শক মিল্টন বড়ুয়া এবং অন্যান্য পুলিশ সদস্যরাও যানজট নিরসনে সহায়তা করেন।
প্রসঙ্গত- আগেরদিন সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিনেও ইউএনও চৌমুহনী স্টেশনে যানজট নিরসনে এভাবে ভূমিকা রাখেন।
স্টেশনের কয়েকজন ব্যবসায়ি এবং পথচারী জানান, ইউএনওর এ উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। তারা জনগুরুত্বপূর্ণ এ স্টেশনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ারও দাবি জানান।
