সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজি নিয়ে টেকনাফের রাশেদ ড্রাইভার এবং সোনার পাড়ার জুনাঈদকে আটক করেছে।
গত ২০মার্চ বিকাল সোয়া ৫টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে রামু চেইন্দা বাজারের জামাল ফ্যাশন হাউসের সামনে প্রধান সড়কে যানবাহন তল্লাশী চালায়। কিছুক্ষণ পর কক্সবাজারগামী একটি যাত্রী বোঝাই সিএনজি (কক্সবাজার-থ-১১-৪২০১) র্যাব চেকপোস্টের সামনে আসে। র্যাব সদস্যরা তল্লাশী করতে যাওয়ার সময় ২জন ব্যক্তি সিএনজি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে উখিয়া উপজেলার সোনার পাড়ার লম্বরী গ্রামের ছলিম উল্লাহর পুত্র জুনাঈদ ছিদ্দিক (১৯) এবং টেকনাফ ডেইল পাড়ার মোঃ ইউছুফের পুত্র মোঃ রাশেদ ড্রাইভার (২০) কে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃতরা দেহ ও সিএনজিযোগে ইয়াবা পাচারের সত্যতা স্বীকার করেন। এরপর তাদের দেহ ও সিএনজি তল্লাশী করে ১১হাজার ৯শ ৭০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ ধৃতদের রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###
