যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে টেকনাফ থেকে গ্রেফতার করেছে পুলিশ

লেখক: টেকনাফ টুডে ডেস্ক
প্রকাশ: ২ years ago

কক্সবাজারের টেকনাফ থেকে রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকালে আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আবুল হাসান কক্সবাজার জেলা পুলিশের হেফাজতে আছেন। তিনি আরো জানান, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক আবুল হাসান।

আবুল হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।
তিনি নড়াইল জেলার বাসিন্দা। হাসান কী কারণে টেকনাফ সীমান্তে এসেছিলেন, তা এখনো জানা যায়নি। তবে এলাকার লোকজনের প্রাথমিক ধারণা, টেকনাফ সীমান্ত দিয়ে চোরাপথে মালয়েশিয়া-থাইল্যান্ডে পাড়ি দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।