হ্নীলা ইউপির উপনির্বাচন উপলক্ষ্যে ছাত্রলীগের প্রস্তুতি সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা ইউপির আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই দুপুর ১টায় হ্নীলা পুরাতন ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে ইউনিয়ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা হাইস্কুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজুর পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রণী, জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জাফর আলম গুরা।
এছাড়া বক্তব্য রাখেন যুবলীগ নেতা রফিক আদনান,হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওয়াজ করিম, হোয়াইক্যং মডেল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল আলম রবি, হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক মোঃ আবছার, হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক শামসুল আলম শুভ, শেখ মুহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম, নুরুল আমিন রিপন, মাহিম, মোঃ আইয়ুব, নেওয়াজ শরীফ, মোঃ ইমজাদ হোসাইন, মিজানুর রহমান নয়ন, মেহেদী হাসান, রেজাউল করিম, মোঃ হালিম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান অভি, আনোয়ার হোসেন, আরিফ উল্লাহ, নুরুল আলম, জয়নাল উদ্দিন মিন্টু, মোঃ আবু মুসা প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড, হ্নীলা হাউস্কুল ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আগামী ২৫জুলাই হ্নীলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ মাহমুদ আলীকে বিপূল ভোটে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।