সেন্টমার্টিনে নতুন করে বিজিবি মোতায়েন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মো. শফি : সেন্টমাটিন দ্বীপে নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (০৭ এপ্রিল) ১ কোম্পানী বিজিবি সেন্টমার্টনে মোতায়েন করা হয়। ১৯৯৭ সালের পর প্রায় ২২ বছর পর সেন্টমার্টিন দ্বীপ এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ (রোববার) থেকে ভারী অস্ত্রসহ সেন্টমার্টিনে পুনরায় বিজিবি সদস্যরা টহল দেয়া শুরু করেছেন।

বিজিবি সদর দপ্তরের বরাতে তিনি জানান, ‘সরকারি নির্দেশ মোতাবেক আজ (৭ এপ্রিল-২০১৯) থেকে দেশের সর্ব দক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’

বিজিবি অধিনায়ক আরো জানান, ১৯৯৭ সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার ফের চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মত বিজিবিও নিরাপত্তায় নিয়োজিত থাক। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ থেকে সেন্টমার্টিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত রোহিঙ্গা ইস্যুসহ বেশকিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্টমার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। পরে অবশ্য বাংলাদেশর তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে তারা সরে আসতে বাধ্য হয়।