মৌলভী আজিজ উদ্দিনের উপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের

লেখক: সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেল আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিনের উপর চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন -টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল বশর ও সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেন, মৌলভী আজিজ উদ্দিনের মালিকানাধীন চিংড়ি ঘের তদারকি করার সময় গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার সময় একদল চিহ্নিত চাঁদাবাজ হামলা চালায় । এতে মৌলভী আজিজ উদ্দিন আহত হয়।

নেতৃবৃন্দ এই হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।