নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমার্টিন ছেড়াঁদ্বীপে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে লুকানো অবস্থায় ৭০ বস্তা গ্রান্ড রয়েল হুইস্কি ও বিয়ারের চালান জব্দ করেছে।
সুত্র জানায়, ২৪ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ তারেক আহমেদ এর নেতৃত্বে টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা গুলো তল্লাশী করে ৮শ ৩২বোতল বিদেশী গ্রান্ড রয়েল হুইস্কি এবং ২হাজার ৫২ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত এসব মাদক স্থানীয় মাদক কারবারীরা পর্যটকদের সরবরাহের পাশাপাশি পার্শ্ববর্তী শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া উপকূলের মাদকসেবীদের সরবরাহ করে আসছে বলে একাধিক সুত্রের দাবী। ###
