শামীম ইকবাল চৌধুরী :: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় মে দিবসের প্রথম দিন। আজকের দিনটি মে দিবস হিসেবে পালন করে বিশ্বের শ্রমজীবি মানুষ। তবে দিবসটি সম্পর্কে এখনো কিছুই জানেনা বান্দরববানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের দুইশত রাবার বাগানের অাড়াই হাজার শ্রমজীবি মানুষ।
এ উপজেলার রাবার শিল্প নগরী হিসেবে পরিচিত বাইশারী ইউনিয়নেই রয়েছে প্রায় ২শ’ রাবার বাগানের অন্তত আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী।
এছাড়াও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে রয়েছে এক হাজার শ্রমিক। সব মিলিয়ে এ উপজেলায় হাজার হাজার রাবার শ্রমিকে মালিক পক্ষ মে দিবসটিতে ছুটি ভোগ করতে দেয়নি । এই দিনটিতে শ্রমিকের কর্মবিরতি থাকলেও মালিক পক্ষের ছাপে কাজ করতে হয়েছে তাদের।
শ্রমিক নেতা জালাল আহমেদ জানান, মে দিবসে শ্রমিকদের সাধারন ছুটি হিসেবে গন্য হলেও
বুধবার দিবসটিতে পুরো দিন মালিক পক্ষ কাজ আদায় করে নিয়েছে। ছুটির কথা বল্লে মালিক পক্ষের ম্যানেজার চাকোরি অব্যাহতি দেওয়ার দম্ভোক্তিসূরে বলে কাল থেকে কাজে আসিও না। তাই চাকোরির তাগিদে প্রতিদিনের মতো আজও এখানকার হাজার হাজার শ্রমিক কে কাজে যেতে হয়েছে ।
নাম প্রকাশে অনেচ্ছুক এক রবার প্লটের জানান, মে দিবসে কোন শ্রমিকের ছুটি দেয়ার নির্দেশ নেই মালিকের পক্ষথেকে । প্রতিদিনের মতো রবার শ্রমিক (টেপার) ভোর ৫টায় কাজে বের হয়ে ফিরেছেন বেলা ১১টায়। আর স্টাফরা ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাবার বাগানে কাজে করেছেন।
এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, মালিক পক্ষ থেকে এই দিনটিতে শ্রমিকদের জন্য ছুটি নির্ধারণ রাখা উচিৎ। বিষয়টি রাবার বাগান মালিকদের জানানো হবে।
